গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Manual4 Ad Code
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ১৫০-২০০ জন সদস্য জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করছিলেন। নিকেতন এলাকায় দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
Manual5 Ad Code
এ সময় তারা পাঁচটি তাজা ককটেল ফেলে রেখে দ্রুত পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।
Manual7 Ad Code
দাউদ আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।