আজ শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৭ দিনের ছুটি পাচ্ছে

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৭ দিনের ছুটি পাচ্ছে

Manual1 Ad Code

নলাইন ডেস্ক

Manual2 Ad Code

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী এই ছুটি পাচ্ছে তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ছুটি আছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা সাত দিন ছুটি পাবে।

Manual4 Ad Code

অন্যদিকে, সরকারি চাকরিজীবীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি যুক্ত করে টানা ছুটি কাটানোর সুযোগ রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটির মেয়াদ ধর্মীয় ঐচ্ছিক ছুটি ও অতিরিক্ত ছুটি নেওয়ার ওপর নির্ভর করবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে। সংশোধিত প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।