রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
Manual7 Ad Code
শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই কার্যালয়ে অভিযানে চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কর্মকর্তারা ২৪ জনের তথ্য যাচাই করছিলেন।
Manual6 Ad Code
দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে অবশিষ্ট ২৪ জনের ব্যাপারে এখনো তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকায় তাদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Manual5 Ad Code
কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে নেতাকর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এসব কাগজপত্র যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একইভাবে অন্যদের পরিচয় যাচাই চলছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তথ্য সুএঃ যুগান্তর