আজ শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্যালারিতে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

Manual6 Ad Code

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সাজিদুল ইসলাম আবির। এরপর গীতা পাঠ করেন রোহিত দাশ। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

আলোচনা পর্ব সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মুরারিচাঁদ কবিতা পরিষদের সাবেক সভাপতি মইনুল হাসান আবির এবং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদা।

পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহনূর আলম মাহির ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবরিনা আফরিন আনিমা।

Manual1 Ad Code

সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ, মোহনা ও মুরারিচাঁদ কবিতা পরিষদের শিল্পীদের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কবিতা, গান ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

Manual8 Ad Code

অনুষ্ঠানে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মুহাম্মদ সামি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রোম্মান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, নতুন শিক্ষার্থীদের পদচারণায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে। শিক্ষাজীবনের পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নবীনদের অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা। নবীনদের বরণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।