দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
Manual1 Ad Code
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।