লাউয়াছড়া বনে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
লাউয়াছড়া বনে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
editor
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
Manual3 Ad Code
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলের রেললাইনের উঁচু ঢাল বেয়ে ওঠার সময় এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্ত নগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ঘটনার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
Manual8 Ad Code
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার পরপরই মেরামতকাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।