মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের সেনা সদস্যরা প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের সেনা সদস্যরা প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের সেনা সদস্যরা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনএসইউ ও বিজ আয়োজিত শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
Manual2 Ad Code
প্রতিমন্ত্রী বলেন, শুধু শ্রম বাজার নয়, সৌদি আরব বাংলাদেশ সম্পর্ক বহুমুখীকরণ এখন সময়ের দাবি। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে নেয়া সম্ভব।
তিনি এ সময় হুঁশিয়ার করে বলেন, মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না। সৌদি আরব চাইলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।
Manual2 Ad Code
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তিনি বলেন, খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Manual4 Ad Code
দুই দেশের সম্পর্ক বিষয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন আরও বলেন, দুই দেশের সম্পর্ক জ্বালানি, গ্রিন এনার্জি, নিরাপত্তা, ওষুধশিল্পসহ, নানা ক্ষেত্রে বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। সুএঃ সময় নিউজ