আজ মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতীয় কিংবদন্তি দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির একটি মাইলফলক স্পর্শ করলেন তিলক ভার্মা। গতকাল রবিবার (১১ অক্টোবর) ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে এই নজির গড়েন তিলক। এই দুই ক্যাচ ধরার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ সেঞ্চুরি হয়েছে তার।

Manual8 Ad Code

গত কয়েক মাসে বার বার ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ক্যাচিং নিয়ে। প্রত্যেক ম্যাচে ক্যাচ পড়েছে। প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আয়ারও এতে বিরক্ত। বদল করা হয়েছে ফিল্ডিং কোচ। এই পরিস্থিতিতে গম্ভীরকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছেন তিলক বর্মা। ক্যাচের ক্ষেত্রে নজির গড়েছেন তিনি।

Manual8 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ক্যাচ ধরেছেন তিলক। প্রথমে নীতেশ রেড্ডির বলে কুয়েন্টিন স্যাম্পসনের ক্যাচ ধরেন। পরে অর্শদীপ সিংহের বলে কিমো পলের ক্যাচ নেন। এই দুই ক্যাচ ধরার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ সেঞ্চুরি হয়েছে তার।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিলক। এই তালিকায় সবার ওপরে রোহিত শর্মা। তিনি ধরেছেন ৬৫টি ক্যাচ। ৬৪টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে হার্দিক পার্ডিয়া। তিন নম্বরে সূর্যকুমার যাদব। তিনি ধরেছেন ৫৮টি ক্যাচ। চার নম্বরে থাকা বিরাট কোহলি ধরেছেন ৫৪টি ক্যাচ। এরপরেই আছেন তিলক ভার্মা।

তবে একটি পরিসংখ্যানে সকলকে ছাপিয়ে গিয়েছেন তিলক। তা হল তার ক্যাচ ধরার শতাংশের হিসেব। বাকিদের থেকে অনেক কম ম্যাচে ৫০ ক্যাচ ধরেছেন তিলক। মাত্র ৬৮ ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। ম্যাচ প্রতি তার ক্যাচ ধরার শতাংশের হিসেব ০.৭৫৭, যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।

বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিলক। শীর্ষে সংযুক্ত আরব আমিরশাহির মুহম্মদ ওয়াসিম। ৯৯ ম্যাচে ৭৬ ক্যাচ ধরেছেন তিনি। তার শতাংশ ০.৭৬৭। তবে আমিরশাহি সহযোগী সদস্য দেশের খেলোয়াড়। অর্থাৎ, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ক্যাচের পরিসংখ্যানে শীর্ষে ভারতের তিলক।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code