আজ রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

আগামী ১৬ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এসএসসি ও সমমান পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। সেই সম্ভাব্য তালিকা অনুযায়ী পরদিন ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে ফি জমা দেয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code