আজ বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন নারীকে নৃশংস হত্যার ঘটনায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
তিন নারীকে নৃশংস হত্যার ঘটনায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

তিন নারীকে নৃশংস হত্যার ঘটনায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো এই তিন বেসামরিক নাগরিকের হত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে, যার ফলে জনজীবন সম্পূর্ণ থমকে গেছে।

Manual5 Ad Code

গত রোববার (১৮ অক্টোবর) ইম্ফল পূর্ব জেলার উয়ুমপক ও নংশুম এলাকার পাহাড়ি পাদদেশে জ্বালানি কাঠ সংগ্রহ করার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে—নংশুমের লৈরেনপাকপাম ইনাওবি মেইতেই (৪০) ও অরিবাম নোনি মেইতেই (৩৫) এবং উয়ুমপক মামাং লৈকাইয়ের ক্ষিথ্রিময়ুম সুশীল সিং (৩০)। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

Manual2 Ad Code

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত সশস্ত্র গোষ্ঠীর শাস্তির দাবিতে ‘নেটিভ পিপল কমিটি মণিপুর’ (এনপিসি) এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই কানসিপুর, খুরাই ও পাটসোইসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন সমর্থকরা। এর আগে শোকার্ত গ্রামবাসী ও পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবিতে দুই নারীর মরদেহ সরাসরি মুখ্যমন্ত্রী ইউমনম খেমচাঁদ সিংয়ের বাসভবনের সামনে নিয়ে এসে আবেগঘন বিক্ষোভ করেন। যদিও এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একটি বিরোধী প্রতিনিধি দল ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তবে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে জরুরি সেবা, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় কার্যক্রম।

Manual3 Ad Code

সূত্র: এনডিটিভি

Manual2 Ad Code