বিসিবির পরিচালক নিজস্ব ব্যানার ফেস্টুন নিজেই অপসারণ করেন
বিসিবির পরিচালক নিজস্ব ব্যানার ফেস্টুন নিজেই অপসারণ করেন
editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
Manual4 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
Manual7 Ad Code
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যায়ন বজায় রাখতে এক ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বিসিবি পরিচালক ও মেয়র প্রার্থী সরফরাজ আহমেদ সরফু। পৌর এলাকার বিভিন্ন সড়কে ঝুলানো নিজের পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ দায়িত্বে অপসারণের কাজ শুরু করেছেন তিনি।
Manual3 Ad Code
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অপসারণ কার্যক্রমের সূচনা করা হয়।
সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন অলিগলি ও মূল সড়কে এসব ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছিল। উৎসব শেষে শহরকে পরিচ্ছন্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়।
অপসারণ কার্যক্রম পরিচালনাকালে বিসিবি পরিচালক ও মেয়র প্রার্থী সরফরাজ আহমেদ সরফু বলেন, “একটি শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখা প্রতিটি দায়িত্বশীল নাগরিকের নৈতিক কর্তব্য।” এই ভাবনা থেকেই তিনি শহরজুড়ে থাকা নিজের সব প্রচার সামগ্রী সরাতে সরাসরি মাঠে নেমেছেন বলে জানান। একই সাথে শহরকে পরিচ্ছন্ন রাখতে তিনি তাঁর অনুসারী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পোস্টার ও ব্যানার অপসারণের সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের অসংখ্য সমর্থক তাঁর সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Manual6 Ad Code
স্থানীয় বাসিন্দারা জানান, রাজনীতিবিদদের এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। পরিবেশ রক্ষা ও শহরকে নান্দনিক রাখার ক্ষেত্রে সরফরাজ আহমেদ সরফুর এই উদ্যোগটি শ্রীমঙ্গলে একটি অনন্য দৃষ্টান্ত ও মডেল হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।