আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফেরার বার্তায় মাইকিং, গ্রেপ্তার ২

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফেরার বার্তায় মাইকিং, গ্রেপ্তার ২

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

নওগাঁর মান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বার্তা দিয়ে মাইকিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন মান্দা থানার ওসি আফজাল হোসেন। এর আগে বৃহস্পতিবার মান্দা উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি এ মাইকিংয়ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, ঘটনার পর মান্দা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় বসে আছেন চালকসহ তিন ব্যক্তি। তাদের মধ্যে দুজনকে যাত্রীর আসনে বসে থাকতে দেখা যায়।

Manual2 Ad Code

এসময় মাইকে ঘোষণা দিয়ে অটোরিকশা থেকে বলতে শোনা যায়,

মান্দাবাসী আপনারা জেনে খুশি হবে আগামী ডিসেম্বর মাসে এই বাংলাদেশের মাটিতে পর্দাপণ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দলমত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানাবেন।

পরে শুক্রবার সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে প্রচারিত ভিডিওটির প্রকাশের সঠিক সময়, উৎস ও জড়িতদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মান্দা থানার ওসি আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল (বৃহস্পতিবার) মান্দা উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি এ মাইকিংয়ের ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে খুব অল্প সময়ের জন্য মাইকিং করা হয়। এরই মধ্যে মাইকিংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code