মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ (ফার্নিচার) ভাড়া নেওয়া একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Manual1 Ad Code
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে শহরের উত্তর কলিমাবাদ এলাকার ‘আরজু ভিলা’ নামের ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কলিমাবাদ এলাকার লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন চারতলা ভবন আরজু ভিলা থেকে শুক্রবার বিকালে হঠাৎ ওই নারী নিচে পড়ে যান। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
Manual1 Ad Code
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই ফ্ল্যাটটি বাহির থেকে তালাবদ্ধ ছিল। তবে নিহত নারী এবং তার সঙ্গে থাকা যুবকের পরিচয় জানাতে পারেননি প্রতিবেশীরা।
তিনি জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কিছুদিন আগে নিহত নারী ও এক যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একত্রে বসবাস করছিলেন। শুক্রবার (২৩ অক্টোবর) বাসার নিচ থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটি লাফিয়ে পড়ে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনও রহস্য বা ঘটনা রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা যুবককে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।