জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন দিয়েছে। তবে বইগুলোতে প্রয়োজনীয় পরিমার্জন করা হবে।
Manual4 Ad Code
রোববার (২৫ অক্টোবর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলাদা দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির বই দুটি হলো ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।
Manual6 Ad Code
এনসিটিবি আগামী বছরের জন্য বইগুলো প্রস্তুত করছে।
এর আগে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, নতুন বিষয়গুলো যুক্ত করার উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনার চাপ বাড়ানো নয়। এছাড়া এসব বিষয়ে প্রচলিত পদ্ধতিতে নম্বর দিয়ে মূল্যায়ন করা হবে