আজ , ,

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা

editor
প্রকাশিত October 27, 2026, 12:29 AM
পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ করেছে সিপিবি।

এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছেন দলটির নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন জানান, একদল যুবক আকস্মিকভাবে তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য তিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।

Manual2 Ad Code

তিনি বলেন, সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক এবং পরে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

হামলাকারীদের অভিযোগ, সিপিবির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেয়া হলে তার সমর্থকেরা উল্লাস প্রকাশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি হামলা চালান।

ওসি আরও বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন বিএনপির নেতাকর্মী বলে সিপিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা সেই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code