ফুলছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ফুলছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
editor
প্রকাশিত October 29, 2026, 02:24 AM
Manual4 Ad Code
রাজু সরকার গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Manual1 Ad Code
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফুলছড়ি উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ।
ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভা বক্তব্য দেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম মোল্লা, রবিন হাসান (খাজা), ওমর ফারুক, রওশন উজ্জামান রিপন, ইঞ্জিনিয়ার আসিফ আকবর, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজা মিয়া, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রনি আহমেদ, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামস উদ্দিন বাবু, ফুলছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান মিয়া, ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন আলম প্রমুখ।
Manual5 Ad Code
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Manual8 Ad Code
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।