মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয়: শি জিনপিং
মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয়: শি জিনপিং
editor
প্রকাশিত November 2, 2026, 06:13 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলকে পরাশক্তিদের ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র বানানো উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান বিশ্ব শতবর্ষের মধ্যে দেখা যায়নি এমন এক ‘সুদূরপ্রসারী পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শি চিনপিং বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের ময়দান হওয়া অনুচিত। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষের সম্মিলিত সদিচ্ছা ও সুরক্ষা জরুরি।’
চীনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধে বেইজিং শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নিরাপত্তা সংকট নিরসনে চীন কার্যকর ভূমিকা ও সমাধান দিয়ে অবদান রাখতে চায়।
Manual7 Ad Code
১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ওমানের কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এই প্রথম চীন সফরে এলেন সুলতান হাইথাম। রোববারে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান তিনি। ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনের নেওয়া বিভিন্ন অবস্থানের ভূয়সী প্রশংসা করেন সুলতান হাইথাম।