চুক্তি না করলে ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা: ট্রাম্প
চুক্তি না করলে ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা: ট্রাম্প
editor
প্রকাশিত November 3, 2026, 05:45 PM
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
ইরানের সঙ্গে কোনো চুক্তি অর্জিত না হলে পিকঅ্যাক্স পর্বতে নামে পরিচিত ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি ব্যক্ত করেন।
Manual5 Ad Code
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমাদের পিকঅ্যাক্সের পেছনে লাগতে হতে পারে। আমরা তা এক ঘণ্টার মধ্যে করতে পারি, যখনই আমরা চাই, যেকোনো সময় আমরা চাই।’
Manual3 Ad Code
ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাকে ট্রাম্প পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘তারা চুক্তি না করলে এটা হতে পারে, তবে তারা খুব ব্যাকুলভাবে একটি চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তি করার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’
Manual7 Ad Code
নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রেরনতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের
নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি যদি একটি চুক্তি করতে পারি, তবে আমি বরং সেটাই করব, এটি অনেক জীবন বাঁচাবে।’
মার্কিন সম্পদের বিরুদ্ধে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের হুমকির প্রেক্ষিতে হরমুজ প্রণালিতে থাকা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন সামরিক বাহিনী ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর পরপরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে বলে এসোসিয়েটেড প্রেস জানিয়েছে।