ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে নতুন হামলার সম্ভাবনাকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছে মস্কো।
সোমবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছে মস্কো।
জাখারোভা বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙতে ব্যর্থ। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।’
Manual4 Ad Code
তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহযোগিতা করা অত্যন্ত জরুরি।
Manual8 Ad Code
জাখারোভা বলেন, পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়নে অবদান রাখতে প্রস্তুত রয়েছে মস্কো।
Manual8 Ad Code
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এ ক্ষেত্রে প্রণালিসংলগ্ন দেশগুলোর বৈধ স্বার্থ এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি নির্বিঘ্ন ও নিরাপদে ব্যবহারে আগ্রহী দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিতে হবে।’
জাখারোভা বলেন, ‘এ বিষয়টি ইরানের ক্ষেত্রেও পুরোপুরি প্রযোজ্য। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের মুখে রয়েছে।’ সূত্র: আল জাজিরা