আজ , ,

অটোগ্যাসের দামও বাড়ালো বিইআরসি

editor
প্রকাশিত November 2, 2026, 10:45 PM
অটোগ্যাসের দামও বাড়ালো বিইআরসি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

  • ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি নভেম্বর মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নির্ধারিত দাম সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য বৃদ্ধির কারণে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, সোমবার বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে।

Manual6 Ad Code

নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা।

Manual2 Ad Code

বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা।

Manual7 Ad Code