কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি তিনি।
Manual6 Ad Code
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ কথা জানান ডেপুটি স্পিকার। তিনি জানান, বুধবার রাতে দুঃখজনক ঘটনাটি ঘটার পর রাত ১টা ২০ বা ২৫ মিনিটের দিকে এক সহকর্মীর কাছ থেকে ফোন পান। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তাকে না পেয়ে আইনমন্ত্রীকে ফোন করেন। তাকেও পাননি। পরে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি।
Manual7 Ad Code
ডেপুটি স্পিকার বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও একটা ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’
ডেপুটি স্পিকার বলেন, ‘এ কারণেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এরপর অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।’
Manual3 Ad Code
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘রিপোর্ট, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে, তদন্ত হবে, সেই মামলা পরিচালিত হবে। যদি মহান জাতীয় সংসদে কোনও সিদ্ধান্ত হয়ে থাকে, এখানে উপস্থাপনের জন্য, তখনই কেবল উপস্থাপন করা হবে।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন