আজ , ,

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

editor
প্রকাশিত November 11, 2026, 07:00 PM
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ওই বৈঠকেই পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রস্তুতি ও ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

Manual5 Ad Code

সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সূচি অনুযায়ী পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

Manual4 Ad Code

এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় পড়বে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানা যাবে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code