আজ , ,

এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ধরে গেছে আগুন

editor
প্রকাশিত November 16, 2026, 01:46 AM
এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ধরে গেছে আগুন

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নিক্ষিপ্ত বোমাটি নগর ভবনের সামনের বড় সিঁড়ির মাঝে পড়ে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

Manual7 Ad Code

পুলিশ ও পথচারী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে পেট্রোল বোমটি নিক্ষেপ করা হয়। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

Manual8 Ad Code

খুলনা থানার এসআই আশ্রাফ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। পেট্রোল বোমাটি নগর ভবনের বড় সিঁড়ির মাঝামাঝি ফেলা হয়। তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

Manual1 Ad Code

তথ্য সুএ:বাংলা ট্রিবিউন