আসিফ কি ভুলে গেছে, তার দলের নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ফিরতে হয়েছিলঃ রাশেদ খাঁন
আসিফ কি ভুলে গেছে, তার দলের নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ফিরতে হয়েছিলঃ রাশেদ খাঁন
editor
প্রকাশিত November 15, 2026, 10:07 PM
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অন্তর্বর্তী সরকারের সময় দলটির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রসঙ্গ তুলে ধরেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
Manual3 Ad Code
তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তার ভাষ্য, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
Manual2 Ad Code
আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, সংবাদমাধ্যমে দেখেছেন, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে লেখেন, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে ঢাকায় ফিরতে হয়েছিল—এ ঘটনা কি আসিফ মাহমুদ ভুলে গেছেন? সে সময় দলটির অনেক নেতাকর্মী সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়েও ফেসবুকে পোস্ট করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
Manual7 Ad Code
https://www.facebook.com/share/1EFAiZ2sGd/
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং সেখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে। তাই এ অঞ্চলের মানুষের মনোভাব পরিবর্তনে ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।