আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
editor
প্রকাশিত November 17, 2026, 09:44 PM
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের এই সংসদ সদস্য।
Manual3 Ad Code
সংসদে ঘটনার বর্ণনা দিয়ে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। তা সত্ত্বেও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয় এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।’
Manual8 Ad Code
স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আছেন। বারের অনেক সদস্যও এখানে রয়েছেন। আমরা আশা করেছিলাম, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করছি।’
Manual6 Ad Code
আইনজীবী রাহেদুল ইসলামের ওপর এই নৃশংস হামলার প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। সংগঠনটির নেতারা অবিলম্বে রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Manual6 Ad Code
সাম্প্রতিক সময়ে যুবদল নেতা রবিউল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এমনকি গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় দলবল নিয়ে রবিউল ইসলামের উপস্থিত থাকার বিষয়টিও ব্যাপক আলোচিত হয়েছিল। সুএ:ইত্তেফাক