আজ , ,

ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির

editor
প্রকাশিত November 17, 2026, 01:27 AM
ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

Manual7 Ad Code

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই প্রতিক্রিয়া জানান এই শিক্ষিকা।

ফেসবুক পোস্টে মোনামি আক্ষেপ করে লেখেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ। তিনি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু শুধু বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে তিনি তা নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল বিষয়টি নিজের বন্ধুতালিকায় সীমাবদ্ধ থাকবে। তবে তার ধারণা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছে। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

Manual3 Ad Code

নিজের নাচ নিয়ে চলা সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, নান্দনিকভাবে নাচার জন্য বয়স বা শারীরিক গঠন কেন তথাকথিত আদর্শ মানদণ্ড হতে হবে? রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রলের শিকার হতে পারেন জেনেই ভিডিওটি শেয়ার করেছিলেন উল্লেখ করে মোনামি বলেন, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এবং ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। সুযোগ পেলে তিনি আবারও একই কাজ করবেন। এই নাচের কারণে তার মনে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই, এটি ছিল কেবল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি।

 

Manual2 Ad Code

 

Manual4 Ad Code