আজ , ,

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ’

editor
প্রকাশিত November 27, 2026, 12:27 PM
হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ’

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পেলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তান সফরে গিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।

স্পিকারের এই বক্তব্য এমন সময়ে এল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সরকার। তারা বলছে, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই কেবল তার ফেরা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তার কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা। তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন স্পিকার।

এদিকে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Manual6 Ad Code

তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন বুঝতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।সুএ:যুগান্তর

Manual4 Ad Code

 

Manual7 Ad Code