১ ডিসেম্বর দিল্লি মিশনের দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম
১ ডিসেম্বর দিল্লি মিশনের দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম
editor
প্রকাশিত November 25, 2026, 05:37 PM
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আসাদ আলম সিয়াম। মিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে সিয়াম শুক্রবার (২৭ নভেম্বর) নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
গত ৩১ অক্টোবর আসাদ আলম সিয়ামের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মৃত্যুবরণ করেন। এই কারণে তার ভারতে নতুন হাইকমিশনার হিসেবে যোগদানে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।
এর আগে, নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে গত ১৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। পরে গত ২২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগ প্রস্তাবে সম্মতি দেয় ভারত।
Manual6 Ad Code
আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।
আসাদ আলম সিয়াম কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস, ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেন।
Manual5 Ad Code
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন আসাদ আলম সিয়াম। তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসাদ আলম সিয়াম অসংখ্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় এবং ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। ব্যাংককে ইউএন এসকাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি।
Manual4 Ad Code
এ ছাড়া আসাদ আলম সিয়াম ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়াম নিয়োগ পান। এ পদে তাকে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।