১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
editor
প্রকাশিত November 30, 2026, 12:36 AM
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
Manual7 Ad Code
রবিবার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও দলটির আস্থাভাজন কর্মকর্তা হিসেবে তাদের চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
Manual1 Ad Code
বাধ্যতামূলক অবসরে পাঠানো ১২ অতিরিক্ত সচিব হলেন–মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান এবং মেহেদী হাসান।
Manual1 Ad Code
অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো চার যুগ্ম সচিব হলেন–মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।
Manual6 Ad Code
প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে ও যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।
এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার। তথ্য সুএঃ ঢাকা টাইমস