নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (২৬ মে) দুপুর থেকে মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
Manual3 Ad Code
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে টিপুদ্রি এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কের দুটি লেনের সামনে বিক্ষোভ করেন। তারা এপ্রিল মাসের বকেয়া বেতন এবং মে মাসের বেতন ঈদের আগেই পরিশোধের দাবি জানান। তবে মালিকপক্ষ পুরো বেতন পরিশোধে অপারগতা জানালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়ক অবরোধ করেন।
Manual2 Ad Code
শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের দুটি লেনে যান চলাচল ব্যাহত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
যানজটে আটকে থাকা তিশা পরিবহনের যাত্রী আরমান মিয়া বলেন, দুপুরে মদনপুর এলাকায় পৌঁছতেই যানজটে আটকা পড়ি। এখন গাড়ি একটুও সামনে এগোচ্ছে না।
ট্রাকচালক রফিক মিয়া জানান, সকালে মহাসড়ক স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই এমন যানজট তৈরি হয়েছে।
Manual8 Ad Code
কাচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোলপ্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।