আজ , ,

মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

editor
প্রকাশিত August 21, 2025, 07:32 PM
মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

Manual7 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- জুন ২০২৫ এর প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনে প্রার্থীদের আজ Physical Endurance Test (PET) এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) এর নেতৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হয়।
প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে দুই দিনে উত্তীর্ণ প্রার্থীগণ আগামীকাল (২২ আগস্ট) অনুষ্ঠেয় Physical Endurance Test (PET) এর ১৬০০ মিটার দৌড়, ড্র‍্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষায় অংশগ্রহণ করবে।
প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) মো: ইকবাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম,  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত মেডিকেল অফিসার এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।