আজ সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে মারা গেলেন কারাবন্দি আ. লীগ নেতা প্রলয় চাকী

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
হৃদরোগে মারা গেলেন কারাবন্দি আ. লীগ নেতা প্রলয় চাকী

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার সংগীত শিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক।

Manual2 Ad Code

জেলা কারাগার ও সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এরপর গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে তৎক্ষণাৎ পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রবিবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বলেন, উনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তখনই তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

তথ্য সুএঃ কালেরকন্ঠ