আজ সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫২ বিজিবির অভিযানে ভারতীয় পাইপ গান উদ্ধার

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
৫২ বিজিবির অভিযানে ভারতীয় পাইপ গান উদ্ধার

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

Manual7 Ad Code

৫২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে ৫২ বিজিবির অভিযানে মালিক বিহীন অবস্থায় ১ (এক) টি ভারতীয় পাইপ গান এবং ২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে গান্দাইল বিওপি হতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক ৭৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাটিটিলা নামক স্থান থেকে ভারতীয় পাইপ গান ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোন ধরণের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual4 Ad Code