জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই ৩ আসামি গ্রেপ্তার
জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই ৩ আসামি গ্রেপ্তার
editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual8 Ad Code
জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
Manual2 Ad Code
র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তারাকান্দা থানায় একটি হত্যা মামলার আসামি ছিলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি এই তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানোর পর থেকে তারা বন্দি ছিলেন। তবে ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের অসাবধানতায় পালিয়ে যায় হত্যা মামলার এই তিন আসামি।’
Manual3 Ad Code
তিনি আরও বলেন, ‘বিষয়টি র্যাবের নজরে এলে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’