এবার কিশোরগঞ্জে প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, বাবার মরদেহ আনা হলো কারাগারে
এবার কিশোরগঞ্জে প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, বাবার মরদেহ আনা হলো কারাগারে
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual8 Ad Code
কিশোরগঞ্জে বাবার জানাজায় অংশ নিতে চেয়েও প্যারোলে মুক্তি মিলেনি ছেলের। পরে বাবার মরদেহ আনা হয় কারাগারে। বুধবার কিশোরগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
জেলার ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার মিলন মিয়া (৪৫) রাজনৈতিক একটি মামলায় জামিন পেলেও ছাড়া পাওয়ার সময় নতুন আরও একটি মামলায় হাজতি হিসাবে বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে রয়েছেন। এসব মামলার কোনটিতেই এজাহারে তার নাম ছিল না বলে জানা গেছে।
মিলন মিয়ার বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Manual2 Ad Code
মিলন মিয়ার স্বজনেরা জানায়, বাবার জানাজায় অংশ নিতে মিলন মিয়ার প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তবে আবেদন নামঞ্জুর করে মরদেহ কারাগার ফটকে দেখানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। সে অনুযায়ী আজ সকাল ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স জেলা কারাগারে নেওয়া হয়। মিলনের এক চাচাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্য স্বজনরা সাধারণ সাক্ষাতের সুযোগ পান।
মিলন মিয়ার আইনজীবী আবদুল মোমেন ভূইয়া তুহিন বলেন, মিলন মিয়া কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন, এমনকি তিনি আওয়ামী লীগের কোন পদ-পদবীতেও নেই। তাকে পুলিশ গ্রেপ্তার করে একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠায়। এরপর জেলহাজতে গেলে ওই মামলায় জামিন দেয় আদালত। পরে জামিনে বের হতে গেলে আবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Manual1 Ad Code
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী কারাগারের গেটে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়েছে।