আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

মৌলভীবাজার জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫-এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

Manual3 Ad Code

প্যারেড পরীক্ষায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।

Manual2 Ad Code

এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস. এম. মনসুর মূসা এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই মোঃ রমিজ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।