আজ শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে কারামুক্ত হলেন ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
জামিনে কারামুক্ত হলেন ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন তাঁর জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের একটি আদালত।

Manual5 Ad Code

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির খবর নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল গ্রেপ্তার হন। একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনো দিনাজপুর কারাগারেই আছেন।

Manual5 Ad Code

দবিরুলের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাবন্দী থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর হাঁটাচলা করার শক্তিটুকুও নেই।