বরিশালে আত্মসমর্পণের পর জামিন পেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বরিশালে আত্মসমর্পণের পর জামিন পেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual1 Ad Code
বরিশালে সাত বছর আগে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে তিনি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক এস এম শরীয়তউল্লাহ শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের উপ-পরিদর্শক শম্ভু।
Manual5 Ad Code
মামলার বরাতে শম্ভু বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে বরিশালে বিএনপি কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেনসহ অনেকেই আহত হন। ২০২৪ সালের অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনার সাত বছর পর একই বছরের ১৬ নভেম্বর আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন সরোয়ার।
মামলায় তালুকদার মোহাম্মদ ইউনুসকে তিন নম্বর আসামি করা হয় বলে জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাইউম খান কায়ছার বলেন, ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি ও সাধারণ সম্পাদক। বারের আইনজীবীদের অভিভাবক তিনি।
পূর্বের একটি মারামারি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়েছিলেন ইউনুস। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। তবে আদালত সার্বিক বিবেচনায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়।
আইনজীবী কায়ছার অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন আদালতে হাজির হতে পারেননি সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনুস আত্মগোপনে যান। নিরাপত্তার জন্য তিনি আদালতে আসেননি।
Manual3 Ad Code
বরিশাল মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, “আমরা জামিনে আপত্তি জানিয়েছি। কিন্তু আদালত আসামির জামিন মঞ্জুর করেছে। আদালতের জামিন মঞ্জুরের এখতিয়ার আছে। তবে ক্ষতিগ্রস্ত হলে উচ্চ আদালতে যেতে পারব।”
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।