আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিরিয়ানিতে কাপড়ের রং ও কেমিক্যাল, ফরিদপুরে ‘কাচ্চি সুলতানকে’ এক লাখ টাকা জরিমানা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ণ
বিরিয়ানিতে কাপড়ের রং ও কেমিক্যাল, ফরিদপুরে ‘কাচ্চি সুলতানকে’ এক লাখ টাকা জরিমানা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

ফরিদপুরে বিরিয়ানিতে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ‘কাচ্চি সুলতানকে’ এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শহরের ডায়বেটিক হাসপাতাল মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।

তিনি বলেন, অভিযানে ‘কাচ্চি সুলতান’ বিরিয়ানির দোকানে খাবারে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল, লেবেলবিহীন ঘি প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ ছাড়া একই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও চারটি মুদি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।