নারায়ণগঞ্জ শহরে মারধরের শিকার হয়েছেন রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই ও কনস্টেবল।
Manual6 Ad Code
রোববার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
Manual8 Ad Code
বিকাল ৫টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
মারধরের শিকার এসআই মো. মিজানুর রহমান এবং কনস্টেবল মোহাম্মদ আরিফ নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় কর্মরত।
Manual3 Ad Code
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পুলিশের পোশাক পরা ওই এসআই এবং টি-শার্ট পরা কনস্টেবলকে মারধর করছেন কয়েকজন যুবক।
ভিডিওতে নিজেকে হোসিয়ারি কারখানার কর্মী পরিচয় দিয়ে রমজান নামে এক যুবক বলেন, তাকে এবং তার পরিচিত আরেক ব্যক্তিকে রাস্তায় আটকে তল্লাশি করতে থাকেন ওই পুলিশ সদস্যরা।
“আমাদের কাছে কিছু পায় নাই, কিন্তু হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে চেয়েছিল। তখন স্থানীয় থান কাপড়ের দোকানের কয়েকজন আমাদের ঠেকিয়ে রাখে।”
তারা দুজন ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন বলেও দাবি করতে শোনা যায় ওই ভিডিওতে।
এদিকে, আহত পুলিশ কর্মকর্তা মিজান নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল মান্নান।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “রেললাইনে নিয়মিত টহলে ছিলেন রেল পুলিশের ওই সদস্যরা। তখন গাঁজাসহ দুজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করেন।
“জিআরপি পুলিশের কাছে অস্ত্র থাকে না। ফলে তারা এ বিষয়ে কোনো প্রতিরোধ করতে পারেননি।”
Manual7 Ad Code
বিষয়টি নিয়ে থানা পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারেক।