চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
editor
প্রকাশিত November 24, 2026, 09:52 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের খুলশী থানার নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৭) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
Manual8 Ad Code
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের নাছিরাবাদের দক্ষিণ খুলশী এলাকার জাকির হোসেন সোসাইটির ২৯ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছন্দা শর্মার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার বাবার নাম মৃত হরেরাম শর্মা ও মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা।
Manual1 Ad Code
জানতে চাইলে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ জানান, ‘ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়।
আমরা মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’
Manual6 Ad Code
ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি বলেন, ‘২০১৩ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান নেই।
গতরাতে বাসায় ফেরার পর তিনি স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সুএঃ কালেরকন্ঠ