আজ , ,

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল

editor
প্রকাশিত January 5, 2025, 06:18 PM
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল

Manual4 Ad Code

টাইমস নিউজ 

Manual7 Ad Code

ভারতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণসংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয়েছে।

রোববার আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিমকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভুপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual1 Ad Code

সুপ্রিমকোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি রোববার বাতিল করা হলো।

Manual7 Ad Code