আজ বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই

editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

Manual5 Ad Code

রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকছে আইভীর।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম ছিল না। তবে এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলাগুলোর তদন্ত শেষ হয়নি।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code