যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন আজ শনিবার দুপুর পর্যন্ত বন্দর এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।
Manual4 Ad Code
শুক্রবার (০৫ জুন) দুপুরে বেনাপোল পৌর এলাকায় করা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
Manual3 Ad Code
গ্রেপ্তাররা হলেন- শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ এবং তরিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, পৌর গেইট এলাকায় জুম্মার নামাজের আগে ২৫ থেকে ৩০ যুবক ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল বের করেন। এমন সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো সেখানে হাজির হন। তার তৎপরতায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
Manual6 Ad Code
ছবি ভিডিও থেকে নেওয়া।
ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। ঘটনার ভিডিও দেখে সন্দেহজনক পাঁচজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, “যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”
Manual6 Ad Code
এ ঘটনার পর থেকে পাড়া ও মহল্লায় ছাত্রদলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।