আজ , ,

মাদারীপুর থানা থেকে দুই আসামি ছিনিয়ে নিতে উত্তেজনাকর পরিস্থিতি, আটক ৭

editor
প্রকাশিত June 9, 2026, 02:52 AM
মাদারীপুর থানা থেকে দুই আসামি ছিনিয়ে নিতে উত্তেজনাকর পরিস্থিতি, আটক ৭

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের গ্রেফতার করা দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাত ৮টার দি‌কে মারামা‌রির ঘটনার এক মামলার আসামি নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌ‌কিদার ও মো. সবুজ‌কে গ্রেফতার ক‌রে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার পর স্বজন ও সমর্থকদের একটি দল থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা আসামিদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এতে থানার আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার নিরাপত্তা জোরদার করা হয়।


মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফা‌রিয়া র‌ফিক ভাবনা বলেন, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।তথ্য সুএ:বাংলা ট্রিবিউন

Manual5 Ad Code

 

Manual2 Ad Code