আজ মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাশ ৯২০১ জন, পাশ করেছেন জাইমা রহমান

editor
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাশ ৯২০১ জন, পাশ করেছেন জাইমা রহমান

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

সারাদেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভূক্তির প্রথম ধাপ এমসিকিউতে (নৈবর্ত্তিক) পাশ করেছেন ৯২০১ জন পরীক্ষার্থী।

Manual3 Ad Code

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তিনিও আইনজীবী তালিকাভূক্তির প্রথম ধাপ এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন।

এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

Manual6 Ad Code

মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

Manual3 Ad Code