আজ সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ৪

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ণ
লোহাগাড়ায় প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ৪

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, কক্সবাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-৩১-৪৮৬৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে গাড়িটির বাম পাশের পেছনের সিটের চাকার ওপরে, বডির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)-কে আটক করা হয়।
​উদ্ধারকৃত ইয়াবা ও পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।