আজ সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:৪০ অপরাহ্ণ
ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual3 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র‌্যাব ক্যাম্পের একটি চৌকস দল।
রোববার (১৬ ফেব্রুয়ারী) নীলফামারী র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে ইজিবাইকে থাকা ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল করিম এর ছেলে।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা কারাগারে প্রেরণ করা হয়। যাহার মামলা নং- ০৭, তারিখ ১৬.০২.২৫