আজ , ,

দেশ টিভির এম ডি আরিফ হাসান গ্রেপ্তার

editor
প্রকাশিত November 16, 2024, 07:23 PM

Manual1 Ad Code

টাইমস নিউজ 

বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

Manual1 Ad Code

শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

Manual3 Ad Code

তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

Manual6 Ad Code

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

 

Manual4 Ad Code