আজ মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে চারা গাছ বিতরণ

editor
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে চারা গাছ বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;


Manual5 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

Manual5 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলার রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (২৯ জুন) বিকেলে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আহমুদুল কবির খান নাঈমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন।

এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আশরাফী হাবিবুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মেজবাহ উদ্দিন, কাজী মাহবুব হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি রহিমা বেগম, মাসুম বিল্লাহ প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভোট চুরি করে সরকার গঠন করেছিল। সে মানুষের অধিকার হরণ করে, এ দেশের মাটি ও মানুষকে ধ্বংসের দিকে ফেলে দিতে চেয়েছিল।

এদেশের মানুষ তার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে।বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং তার গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই আগামীর পথ চলা নির্ধারণ করতে হবে।

আলোচনা সভা শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা গাছ বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Manual1 Ad Code